Samaresh Majumdar: সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে ট্যুইটে করলেন মোদি
সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে শোকজ্ঞাপন করে বাংলায়
ট্যুইট করলেন প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, সমরেশ মজুমদার বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর লেখনীতে পশ্চিমবঙ্গের সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক সুন্দরভাবে
ফুটে উঠেছে। তাঁর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। সমরেশ মজুমদারের প্রয়াণে ট্যুইটে লেখেন মোদি।
বাংলা সাহিত্যের কিংবদন্তি শ্রী সমরেশ মজুমদারের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলার সমাজের পরিস্থিতি নিয়ে তাঁর অমূল্য রচনা বিশ্ববাসীর মনে এক গভীর প্রভাব ফেলেছে। এই কঠিন সময়ে আমি তাঁর শোকার্ত পরিবার ও অনুগামীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।