Samik Bhattacharya | দুর্নীতি নিয়ে দলের গ্রুপে খোলা চিঠি বিজেপির রাজ্য সভাপতির

ABP Ananda LIVE : দুর্নীতি নিয়ে দলের গ্রুপে খোলা চিঠি বিজেপির রাজ্য সভাপতির 'বিভিন্ন স্তরের কিছু কর্মীদের অনভিপ্রেত কার্যকলাপ নজরে এসেছে' 'দলীয় নীতির বাইরে গিয়ে কাজ করলে দায় নেবে না দল', খোলা চিঠি শমীক ভট্টাচার্যের 'দুর্নীতি বা অপকর্মের প্রমাণ মিললে, সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে' 'ব্যক্তিগত স্বার্থে দলের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়' 'সাধারণ মানুষের আস্থা ধরে রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন' রাজ্য, জেলা, অঞ্চল, মণ্ডল, বুথ স্তরের সমস্ত বিজেপি কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশে খোলা চিঠি শমীক ভট্টাচার্যের
আরও খবর...
বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার বিজেপি কর্মী। পুলিশের জালে মূল অভিযুক্ত সুজন মণ্ডল-সহ ৪জন। গতকাল রাতে গ্রেফতার সুজন মণ্ডল, কৃষ্ণ মণ্ডল, কনক মণ্ডল, অনিল নাইয়া। বিজেপি কর্মী খুনের পর থেকেই উধাও ছিলেন পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল। স্ত্রীর সামনেই বারুইপুরে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন ! ফোন করে বিজেপি কর্মীকে বাড়ি থেকে ডেকে কুপিয়ে খুন। দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বাপি প্রামাণিক। 'বিজেপি করায় ১৮ বছর থাকতে হয়েছিল ঘরছাড়া'। 'যাদের অত্যাচারে ঘরছাড়া, তারাই এখন বিজেপিতে'। প্রতিবাদ করাতেই বিজেপি কর্মীকে খুনের অভিযোগ পরিবারের।