Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতারি মামলায় সাংবাদিক সন্তু পানের জামিন | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সাংবাদিক সন্তু পানকে জামিন দিল কলকাতা হাইকোর্ট (High Court)। বৃহস্পতিবার মামলার শুনানিতে ওঠে, এবিপি আনন্দর (ABP Ananda)সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র বিরুদ্ধে সন্দেশখালি থানায় জামিন অযোগ্য় ধারায় মামলা দায়ের এবং থানায় ডেকে পাঠানোর প্রসঙ্গও। বিচারপতি কৌশিক চন্দ রায়ের কপিতে লেখেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করে। তাদের স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। সরকার এটার জন্য দায়বদ্ধ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola