Sandeshkhali: সন্দেশখালির বেড়মজুরে আজ থেকেই কাজ শুরু হয়ে গেল অস্থায়ী বাঁশের সাঁকোর
ABP Ananda | 27 Feb 2024 02:56 PM (IST)

ABP Ananda LIVE: সন্দেশখালির (Sandeshkhali) মন পেতে এবার তড়িঘড়ি ব্রিজ সারাইয়ে নামল প্রশাসন। যে ব্রিজের জন্য দীর্ঘ ১৫ বছর ধরে লড়াই করতে হয়েছে, যে ব্রিজ সারানোর জন্য প্রশাসনের দরবার থেকে শুরু করে একেবারে শেখ শাহজাহান (Sheikh Shahjahan), সিরাজের দরজায় যেতে হয়েছিল স্থানীয় বাসিন্দাদের, তার পরবর্তীকালে গর্জে ওঠে বেড়মজুরের বাসিন্দারা। সন্দেশখালির বেড়মজুরে আজ থেকেই কাজ শুরু হয়ে গেল অস্থায়ী বাঁশের সাঁকোর । প্রশাসনের বিডিও অফিসের এক কর্মীও ভাঙা সেতু থেকে খালে পড়ে গিয়েছিলেন। বেড়মজুরের ঝুপখালির বটতলা এলাকায় ১৫ বছর ধরে প্রশাসনের দরবার করেও সাড়া মেলেনি। শেখ শাহজাহান শেখ সিরাজউদ্দিনের কাছেও আবেদন করে সাড়া মেলেনি। শুক্র-শনিবার আন্দোলন এখানেই ধাওয়া করা হয় অজিত মাইতিকে। অবশেষে টনক নড়ল প্রশাসনের, কাজ শুরু হল অস্থায়ী বাঁশের সাঁকোর।