Ed Claims in Sandeshkhali: মুখ খুললেই প্রাণসংশয়, আশঙ্কা প্রকাশ শাহজাহান-ঘনিষ্ঠ চিংড়ি মাছের ব্যবসায়ীর?
এবার ED-র নজরে শেখ শাহজাহানের (Seikh Shahjahan) ভেড়ির ব্যবসা। কেন্দ্রীয় এজেন্সির দাবি, মুখ খুললেই প্রাণসংশয়, তাদের কাছে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেতার ঘনিষ্ঠ চিংড়ি মাছের ব্যবসায়ী। এদিকে, বারাসাত আদালতে এদিন শুনানি হল না শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদনের মামলার।