Sandeshkhali CBI News: বিপুল পরিমাণ অস্ত্র লুকোতেই ইডির উপর হামলার ছক কথা হয়, চার্জশিটে বিস্ফোরক CBI

সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনার তদন্তে, চার্জশিটে মারাত্মক দাবি করল CBI। বাড়িতে রাখা বিপুল পরিমান অস্ত্র লুকোতেই ইডির উপর হামলার ছক কথা হয়। শেখ আলমগীর ও জিয়াউদ্দিন মোল্লাকে ফোন করে ইডির উপর হামলার নির্দেশ দেন শেখ শাহজাহান। চার্জশিটে দাবি করল সিবিআই। 

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি। রক্তাক্ত হন ইডি আধিকারিকরা। কার্যত তাড়া করে মারতে মারতে, এলাকা ছাড়া করা হয় কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের। তারপরই বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান। ED-র ওপর হামলার ৫৫ দিন পর, ২৯ ফেব্রুয়ারি মিনাখাঁ থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে CBI. 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola