Sandeshkhali: শেখ শাহজাহান আমার বাড়িতে ছিলেন, তার প্রমাণ দিন শুভেন্দু অধিকারী: হাজি সিদ্দিক মোল্লা

ABP Ananda LIVE: শুক্রবার হামলার পরেই দেখা হয়েছিল শেখ শাহজাহানের (Sheik Shahjahan) সঙ্গে। সংগঠন দেখতে বলে গিয়েছেন। উনি কোথাও যাননি। নিজের ব্যবসা আর সংগঠনের কাজে এলাকাতেই রয়েছেন। দাবি করলেন সন্দেশখালি (Sandeshkhali) ২ নম্বর ব্লকের বেরমজুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) প্রধান হাজি সিদ্দিক মোল্লা। শেখ শাহজাহান আমার বাড়িতে ছিলেন, তার প্রমাণ দিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল প্রধান। ED-র ওপর হামলা নিয়ে শাহজাহানের পাশে দাঁড়িয়ে বললেন, উনি কোনও অন্যায় করেননি। এই হাজি সিদ্দিক মোল্লার বাড়িতেই শেখ শাহজাহান রয়েছেন বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola