Sandeshkhali Chaos: তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বাড়ির অদূরেই বসানো হল সিসি ক্যামেরা
ABP Ananda LIVE: বেড়মজুর এলাকায় শেখ সিরাজউদ্দিন (SheikhSirajuddin) ও তাঁর বাহিনীর বিরুদ্ধে দফায় দফায় জনরোষ গতকাল তৃণমূল (TMC)পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের (Shankar Sardar) বাড়ি ভাঙচুর করেন মহিলারা। এরপরই ঝাউতলা আদিবাসী পাড়ায় তৃণমূল নেতার বাড়ির উঠোনে বসল পুলিশ পিকেট যদিও আতঙ্কে বাড়ি ছাড়া তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের পরিবার। পুলিশ মোতায়েনের পাশাপাশি কাছারিপাড়ায় ধৃত তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ির কাছে বসানো হয়েছে ৩টি সিসি ক্য়ামেরা। এর মধ্যে একটি ক্যামেরা রয়েছে অজিতের বাড়ির দিকে তাক করে। দ্বিতীয়টি কলাগাছি নদীর দিকে, এবং ৩ নম্বর সিসি ক্যামেরাটি শঙ্কর সর্দারের বাড়ি যাওয়ার রাস্তার দিকে বসানো হয়েছে।
Tags :
CCTV Camera ABP Ananda LIVE Sheikh Shahjahan Sandeshkhali Chaos #TMC Leader Sandeshkhali Incident