Sheikh Shahjahan: শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সন্দেশখালির (Sandeshkhali)হালদারপাড়ায় উত্তেজনা। তৃণমূল নেতার (TMC leader) পরিবারকে দেখে ক্ষিপ্ত গ্রামবাসীদের একাংশ। শাসক নেতা বিনয় সর্দারের পরিবারকে ধাওয়া, মারধরের চেষ্টা। পুলিশ এসে গ্রামবাসীদের কয়েকজনকে আটক করেছে।এবার সন্দেশখালির মাঝেরপাড়ায় মহিলাদের বিক্ষোভ (Women Protest)। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখালেন মাঝেরপাড়ার মহিলারা। বিক্ষোভ থামাতে পৌঁছল পুলিশ, পুলিশের সামনেই তুমুল বিক্ষোভ। শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। 'তৃণমূল সরকারের অনুদান নয়, শেখ শাহজাহানের গ্রেফতার চাই'। এখনও কেন গ্রেফতার হল না শেখ শাহজাহান? পুলিশকে প্রশ্ন সন্দেশখালির বাসিন্দার। 'হাজার টাকা, ৫০০ টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে'। 'সরকার আগে যখন টাকা দিত না, তখনও বেঁচে ছিলাম'। চাই না অনুদান, পুলিশের সামনেই ক্ষোভ উগরে দিয়ে বললেন সন্দেশখালির বাসিন্দা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola