Sandeshkhali: তৃণমূল নেতা হলধর আড়ির বাড়িসংলগ্ন খড়ের গাদায় আগুন, কী প্রতিক্রিয়া পরিবারের?
ABP Ananda | 26 Feb 2024 11:07 AM (IST)

ABP Ananda LIVE: 'সিরাজবাবু এবং অজিত মাইতি(Ajit Maity) মানুষের ঘর ভাঙচুর, জমি দখল, সম্পত্তি দখল করেছিল সেই রোষের শিকার হতে হয়েছে', বললেন হলধর আড়ির স্ত্রী। সকাল থেকে ফের উত্তপ্ত সন্দেশখালির(Sandeshkhali) বেড়মজুর। এবার তৃণমূলের (TMC)নব নিযুক্ত অঞ্চল আহ্বায়ক হলধর আড়ির বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হল। ধৃত তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ির কাছেই হলধরের বাড়ি। অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে গতকালই সরানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে। গতকালই হলধর আড়িকে বেড়মজুর ১ নম্বর অঞ্চলে আহ্বায়ক পদে নিযুক্ত করা হয়েছে।