Sandeshkhali Chaos: 'আমরা মায়েরা শেখ শাহজাহানকে খুঁজতে বেরব',ক্ষোভ উগরে দিলেন সন্দেশখালির মহিলারা
ABP Ananda LIVE: বেড়মজুরে রাজ্যের ২ মন্ত্রী। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি (Sandeshkhali)। 'মন্ত্রীকে শাঁখা-শাড়ি পড়াব'। 'পুলিশের ড্রেস, মন্ত্রীর গদি ছেড়ে দিন, আমরা মায়েরা শেখ শাহজাহানকে খুঁজতে বেরব'। 'এত অত্যাচার সহ্য করা যায় না', ক্ষোভ উগরে দিলেন সন্দেশখালির গ্রামের বাসিন্দারা। শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। 'তৃণমূল সরকারের অনুদান নয়, শেখ শাহজাহানের গ্রেফতার চাই'। এখনও কেন গ্রেফতার হল না শেখ শাহজাহান? পুলিশকে প্রশ্ন সন্দেশখালির বাসিন্দার।