Sandeshkhali Disclaimer: সন্দেশখালিকাণ্ড সংক্রান্ত এই তথ্য সম্প্রচারে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী
ABP Ananda | 13 Feb 2024 08:06 PM (IST)

গতকাল রাতে আমাদের চ্যানেলে সন্দেশখালিকাণ্ডে পুলিশ আদালতে উত্তম সর্দার ও বিকাশ সিংহের জামিনের বিরোধিতা করেনি বলে খবর সম্প্রচারিত হয়েছিল। তবে পুলিশ জানিয়েছে, ধৃত ২জনের জামিনের বিরোধিতা করে ১০দিনের হেফাজতে চাওয়া হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে কড়া ধারাও দেওয়া হয়েছিল। কিন্তু আদালত তাদের জামিন মঞ্জুর করে। পুলিশ আদালতে জামিনের বিরোধিতা করেনি বলে যে ভুল তথ্য অনিচ্ছাকৃতভাবে সম্প্রচারিত হয়েছিল, তার জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।