Ajit maity: নাটকীয়ভাবে অজিত মাইতিকে আটক করল পুলিশ! ABP Ananda Live
ABP Ananda | 25 Feb 2024 10:52 PM (IST)

West Bengal News: দিনভর নাটক, সন্ধে নামতেই আটক! সকালে গ্রামবাসীদের তাড়া খেয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বেড়মজুরের যে তৃণমূল নেতা, সন্ধ্য়ায় সেই অজিত মাইতিকে (Ajit Maity) আটক করে মিনাখাঁ থানায় নিয়ে গেল পুলিশ। চাপের মুখে দুর্নীতির দায় শেখ সিরাজউদ্দিনের ঘাড়ে চাপিয়ে দাবি, ২০১৯-এ মারধর করে তাঁকে তৃণমূলে যোগ দান করানো হয়েছে। অজিতকে সরিয়ে দেওয়ার দাবি করে মন্ত্রী পার্থ ভৌমিক স্পষ্ট জানিয়ে দেন, অত্যাচার করলে দল পাশে নেই। ABP Ananda Live