Sandeshkhali Chaos: সন্দেশখালিতে অবিরাম সন্ত্রাস, রেহাই নেই একরত্তিরও! | ABP Ananda LIVE
ABP Ananda | 17 Feb 2024 06:24 PM (IST)

ABP Ananda LIVE: সন্দেশখালিতে (Sandeshkhali) অবিরাম সন্ত্রাস,রেহাই নেই একরত্তিরও! পুলিশের সামনেই মায়ের কোল থেকে ছিনিয়ে শিশুকে ছুড়ে ফেলার অভিযোগ! অভিযোগ, ৯ ফেব্রুয়ারি বিজেপি (BJP) কর্মীর বাড়িতে চড়াও দুষ্কৃতীরা। ৯ ফেব্রুয়ারিই সন্দেশখালিতে জারি হয়েছিল ১৪৪ ধারা, পুলিশি কড়াকড়ির মধ্যেই চড়াও দুষ্কৃতীরা। পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। তারপরেই আজ সন্দেশখালিতে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। চেয়ারপার্সন তুলিকা দাসের নেতৃত্বে ৬ সদস্যের দল কথা বলেন স্থানীয়দের সঙ্গে।