Sandeshkhali: CBI-র পর এবার সন্দেশখালিকাণ্ডে ধৃত শাহাজাহানকে হেফাজতে নিল আরেক কেন্দ্রীয় এজেন্সি ED

ABP Ananda LIVE: CBI-এর পর এবার সন্দেশখালিকাণ্ডে (sandeshkhali chaos)ধৃত শেখ শাহাজাহানকে (sheikh shahjahan) হেফাজতে নিল আরেক কেন্দ্রীয় এজেন্সি ED। তাঁকে ১৩ এপ্রিল পর্যন্ত ED হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আদালতে ইডি-র দাবি, আদিবাসীদের থেকে বেআইনিভাবে জমি ও ভেড়ি দখল করেছেন শেখ শাহজাহান। সিন্ডিকেট তৈরি করে আদিবাসীদের জমি ও ভেড়ি দখল করা হয়েছে। আদিবাসিদের জমি কেড়ে নেওয়া সহ সমস্ত কিছুর মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। শেখ শাহজাহানের শাগরেদ যাদের নামে কোনও ভেড়ি নেই তাঁদের ভেড়ি মালিক হিসেবে দেখানো হয়েছে। ব্য়াঙ্ক লেনদেনে তাঁদের থেকে ভুয়ো চিংড়ি কেনাবেচা দেখানো হয়েছে। এস কে সাবিনা নামে সংস্থা খুলে কালো টাকা সাদা এবং টাকা পাচার করা হত। এই সংস্থার মাধ্য়মে নিলাম সহ সব কিছু করা হত। মানি ট্রেইল খুঁজে পেতে শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়া প্রয়োজন। শেখ শাহজাহানের আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, বিচারব্য়বস্থার মাথায় বন্দুক ঠেকিয়ে নির্দেশ নিয়ে এভাবে কি আনা যায়? ২৪ ঘণ্টার মধ্য়ে কেন আদালতে পেশ করা হল না? বসিরহাটের ACJM-কে জানানো হয়নি কেন? টাকা লেনদেনের কোনও প্রমাণ কি আছে? খুন, খুনের চেষ্টার অভিযোগের সঙ্গে টাকা পাচারের সম্পর্ক কী? ইডির আইনজীবী আদালতে জানান, আদালতের নির্দেশ মেনেই গ্রেফতার করা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola