Sandeshkhali Incident: এখনও অধরা শেখ শাহজাহান, ৫০ দিনের মাথায় নতুন করে অ্যাকশনে ইডি
ABP Ananda | 23 Feb 2024 10:16 AM (IST)

West Bengal News: এখনও অধরা শেখ শাহজাহান (Seikh Sahajahan)। ৫০ দিনের মাথায় নতুন করে অ্যাকশনে ইডি (ED)। রেশন দুর্নীতির (Ration Scam) পাশাপাশি এবার তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন ECIR দায়ের করল ইডি। পুরনো একটি প্রতারণা মামলার এফআইআর সংগ্রহ করে ECIR দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এই মামলায় জমি দখলের অভিযোগও ছিল। আজ হাওড়া, বিরাটি, বিজয়গড়-সহ ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। ৫ জানুয়ারি ED এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার পর থেকে এখনও খোঁজ নেই সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের। এরমধ্য়েই তাঁকে তৃতীয় নোটিস পাঠিয়েছে ইডি। ২৯ তারিখ হাজির হতে বলা হয়েছে। ABP Ananda Live