Sandeshkhali: পুলিশের উপস্থিতিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করা মাঠ ফিরিয়ে দিল প্রশাসন

ABP Ananda LIVE: এবার পুলিশের উপস্থিতিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের(Sheikh Shahjahan Fan Club) দখল করা মাঠ ফিরিয়ে দিল প্রশাসন। শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ফ্যান ক্লাব লেখা দেওয়ালে পড়ল চুনকামের প্রলেপ। উপস্থিত সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং প্রশাসনের কর্তা। বসিরহাট পুলিশ জেলার এসপিও উপস্থিত ছিলেন। শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নাম করে এই খেলার মাঠ জোর করে দখল করে নেওায়া হয়েছিল। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গেটে তালা পড়ে ছিল। অবশেষে সুকুমার মাহাতো স্থানীয় বিধায়কের উপস্থিতিতে প্রশাসন এই খেলার মাঠ গ্রামবাসীদের ফিরিয়ে দিল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola