Mamata Banerjee: 'হতেই পারে কিছু ঘটেছে, হাতের পাঁচ আঙুল তো সমান নয়!', সন্দেশখালি নিয়ে কী বললেন মমতা ? | ABP Ananda LIVE
ABP Ananda | 08 Mar 2024 11:34 AM (IST)

ABP Ananda LIVE: মিছিল শেষ করে এদিন ধর্মতলায় সভাও করেন মমতা। সেখানে তিনি বলেন, "সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো 'সন্দেশ'ও দিয়েছেন। বাংলায় জায়গাটির মিষ্টি নাম, সন্দেশ, হিন্দিতে অর্থ সংবাদও। সেই সন্দেশখালি নিয়ে ভুয়ো সংবাদ দেওয়া হচ্ছে। যেভাবে কয়েকটি ঘটনা নিয়ে...হতেই পারে কিছু ঘটেছে, হাতের পাঁচ আঙুল তো সমান নয়! অনেক সময় জানতে পারি না আমরা। কিন্তু কোনও ঘটনা চোখে পড়লেই ব্যবস্থা নিই। তৃণমূল নেতাদের গ্রেফতার করতেও কার্পণ্য করি না। BJP-র একটাই কাজ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা করা।" (Kolkata News)