Sandeshkhali: 'ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত, কমবয়সি বউদের রাতে ডাক', ভয়ঙ্কর অভিযোগ সন্দেশখালিতে
ABP Ananda | 12 Feb 2024 08:04 AM (IST)

রাত বারোটায় ডাক পড়ত মিটিং-এর জন্য। মহিলারা না গেলেই বাড়ির সদস্য়দের কপালে জুটত বেধড়ক মার!! তৃণমূল নেতা শিবু হাজরা ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে অকথ্য অত্য়াচারের ভয়ঙ্কর অভিযোগ করছেন সন্দেশখালির মহিলারা।