ED On Shahjahan :'শেখ শাহজাহান ক্ষমতাবান’, আগাম জামিনের বিরোধিতা করে আদালতে ED জানিয়েছে..


'শেখ শাহজাহান ‘ক্ষমতাবান (Sheikh Shahjahan) ’, ১৫ মিনিটে ৩০০০ লোক জড়ো করে ফেলেন', আগাম জামিনের বিরোধিতা করে আদালতে দাবি ইডির। 'শাহজাহান রাজনৈতিক পদে রয়েছেন, ব্লু আইড বয়, টক অব দ্য টাউন', আদালতে দাবি ইডির (ED)। 'রয়েছে পুরনো অপরাধের রেকর্ডও, খুনের ধারাতে মামলার পরেও গ্রেফতার হননি শাহজাহান', দাবি ইডির। 'সরকারি দফতরে হামলাতেও শাহজাহানের সরাসরি যোগ, এই মামলাতে পুলিশের তরফে তাকে ফেরার ঘোষণা করেছে',  আদালতে এই সমস্ত মামলার উল্লেখ ইডির। 'আগাম জামিনের বিরোধিতা করছি কারণ জামিন পেলে যদি  লন্ডনে চলে যান তাহলে মামলা ভেস্তে যেতে পারে', আদালতে দাবি ইডির।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola