Narendra Modi: বারাসাতে মোদির জনসভায় আসবেন সন্দেশখালির মহিলারা, কথা বলবেন মোদির সঙ্গে ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সন্দেশখালি ( Sandeshkhali ) ইস্যুতে ফুটছে বাংলা ( West Bengal ) । সন্দেশখালির মহিলাদের কান্নার আওয়াজ পৌঁছেছে সারা দেশে। বাংলার রাজনীতিতে এখন সবথেকে বড় ইস্যু সন্দেশখালি। শেখ শাহজাহান বাহিনীর দৌরাত্ম্যে পর্যুদস্ত গ্রামবাসীদের সঙ্গে এবার কথা বলতে চান প্রধানমন্ত্রী। বারাসাতের সভা থেকেই সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদি। আর দেশের প্রধানমন্ত্রীকে নিজেদের কথা জানাতে বারাসাত যেতে দলে দলে সন্দেশখালি ঘাটে জড়ো হচ্ছেন মহিলারা।