Sandhya Mukherjee: অ্যাপোলো হাসপাতালে ভর্তি সন্ধ্যা মুখোপাধ্যায়, চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল টিম গঠন | Bangla News

করোনা চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee) স্থানান্তর করা হয় অ্যাপোলো হাসপাতালে। আইসিইউ অ্যাম্বুল্যান্সে করে গ্রিন করিডোরে তাঁকে  অ্যাপোলো হাসপাতালে আনা হয়। ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। যেহেতু কোভিড সংক্রমিত শিল্পী, ফলে আপাতত আইসোলেশনে রেখেই তাঁর চিকিৎসা হবে। আজ বিকেলে এসএসকেএমে (SSKM) শিল্পীকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা জানান, পাঁচ সদস্যের একটি দল ওঁর চিকিৎসা করছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কোভিড সংক্রমণ হয়েছে। তিনি প্রায় ১৫-২০ বছর আগে থেকেই হার্টের সমস্যার ওষুধ খান। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola