Sandhya Mukherjee: গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্য SSKM-এ তৈরি মেডিক্যাল বোর্ড |Bangla News

গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। তাঁর পরিবার সূত্রে জানা যাচ্ছে, গতকাল বিকেলের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। উডবার্ন ব্লকের ১ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে তাঁকে। কিছুদিন আগেই শৌচাগারে পড়ে গিয়েছিলেন তিনি। কোমরে চোট ছিল।

গতকাল থেকে হওয়া শ্বাসকষ্ট কমানোই প্রাথমিকভাবে চিকিৎসকদের প্রধান লক্ষ্য। পড়ে যাওয়ার পর যে চোট লেগেছে, সেটা গুরুতর নয়। কিন্তু কেন তিনি পড়ে গিয়েছিলেন, তা খতিয়ে দেখবেন চিকিৎসকরা। তাঁর জন্য যে মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে, তাতে সব রকম চিকিৎসক রয়েছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola