Santragachi Flyover : সাঁতরাগাছি ব্রিজের মেরামতির জন্য যান চলাচল নিয়ন্ত্রিত কতদিন
ABP Ananda | 19 Nov 2022 09:43 AM (IST)

সাঁতরাগাছি ব্রিজের মেরামতির জন্য যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ব্রিজ। ওই সময় কোনও যান চলাচল করতে পারবে না। দিনের বাকি সময়ে একদিক দিয়ে চলবে ছোট গাড়ি, বাস। পুলিশের তরফে জানানো হয়েছে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত দিল্লি রোড গামী পণ্যবাহী গাড়ি নিবেদিতা সেতু ধরবে। বোম্বে রোড গামী গাড়ি আন্দুল রোড ধরে যাবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ব্যবস্থা চলার কথা।