Saokat Molla: 'তৃণমূল প্রধানের স্বামী খুনের চক্রান্তের সঙ্গে যুক্ত আরাবুল', এবার বিস্ফোরক সওকত | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: জেলবন্দি আরাবুলের বিরুদ্ধে এবার বিস্ফোরক সওকত মোল্লা। 'তৃণমূল প্রধানের স্বামী খুনের চক্রান্তের সঙ্গে যুক্ত আরাবুল, অভিষেক আমাকে বলেছেন',
'চক্রী আরাবুল, বলেছেন অভিষেক'
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ২৬ জুন দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা রয়েছে। আজ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরেও। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই দিনাজপুর এবং মালদায়। ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আগামীকাল ২৭ জুন থেকে ২৯ জুন ভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে। জুন মাসের শেষ দিন, হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গের ৬ জেলায়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।