Sare 7tay Saradin : আগামী সপ্তাহ থেকে নবম-দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ হাইকোর্টের
পুজোর মুখে চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর। প্রাইমারি টেটের পর, আগামী সপ্তাহ থেকে নবম-দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
SSC’র গ্রুপ C ও গ্রুপ D পদেও ৯২৩ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। গ্রুপ D’র ক্ষেত্রে মেধাতালিকা অনুযায়ী ৫৭৩ জন যোগ্য প্রার্থীকে সুপারিশপত্র দিতে হবে। স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ বিচারপতির।
CBI তদন্তের নির্দেশ দেওয়ার পর ৫ মাস অতিক্রান্ত। যোগ্য প্রার্থীদের আর অপেক্ষা করানো যাবে না। অযোগ্যদের চাকরি বাতিল হবে। যোগ্যদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় কড়া বার্তা বিচারপতির।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Calcuttahighcourt Abhijitganguly