TMC News: 'অনেকেই কংগ্রেস-বিজেপির পেছনে ঘুরছে', শতাব্দী রায়ের নতুন মন্তব্যে জোর জল্পনা রাজনীতিতে

Continues below advertisement

ABP Ananda LIVE : 'কালীঘাট তৃণমূল'-এর সংসদীয় দলে আরও ভাঙন?। NCPI-তে যোগ দেওয়া বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের মন্তব্যে জল্পনা। 'কালীঘাট তৃণমূল'-এ থাকা অনেকেই কংগ্রেস-বিজেপির পেছনে ঘুরছে'। 'যাঁরা বড় নেতা সাজছেন, তাঁদের অনেকেই কংগ্রেসের দিকে হাত বাড়াচ্ছে'। 'অনেকে মন্ত্রিত্ব চেয়ে দল বদলানোর জন্য়ও পা বাড়িয়ে আছে'। 'অনেকেই কংগ্রেসে বা বিজেপিতে যাওয়ার চেষ্টা করছে'। NCPI-তে যোগ দেওয়া বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের মন্তব্যে জল্পনা।

 

তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে ঋতব্রত-সন্দীপনকে নিশানা কুণালের

তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে ঋতব্রত-সন্দীপনকে নিশানা কুণালের। "দলের অ্যাকাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা খরচ করেছেন ঋতব্রত", সন্দীপন খরচ করেছেন ২৭ লক্ষ টাকা, দাবি কুণাল ঘোষের। তৃণমূলের ৩টি অ্য়াকাউন্টে 'ডেবিট ফ্রিজ' করেছে পুলিশ। জমা থাকা ৪৪০ কোটি টাকা তোলা যাবে না বলে ব্যাঙ্ককে নির্দেশ পুলিশের। প্রথমে ব্য়াঙ্ককে চিঠি দিয়ে অ্য়াকাউন্ট থেকে লেনদেন বন্ধ রাখার আবেদন জানান অরূপ বিশ্বাস। বিধাননগর পুলিশের সাইবার থানার দ্বারস্থ হয় ঋতব্রত শিবিরও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola