Satabdi Roy : দুবরাজপুরে দলীয় সভা থেকে নাম না ভোলানাথ মিত্রকে হুঁশিয়ারি শতাব্দীর | ABP Ananda Live

Satabdi Roy : পঞ্চায়েত ভোটের আগে কেষ্টবিহীন বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল। দুবরাজপুরে দলীয় বৈঠকে ঘরোয়া কোন্দলের কথা স্বীকারই করে নিলেন সাংসদ শতাব্দী রায়।  দলীয় সভা থেকে নাম না করে হুঁশিয়ারি দিলেন অপসারিত ব্লক সভাপতি ভোলানাথ মিত্রকে। প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে গোষ্ঠী তৈরির অভিযোগ করলেন বীরভূমের তৃণমূল সাংসদ।   গরহাজির প্রাক্তন ব্লক সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি। প্রাক্তন ব্লক সভাপতির সভায় উপস্থিত থাকা উচিত ছিল, প্রতিক্রিয়া তৃণমূল জেলা নেতৃত্বের

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola