Saugata Roy : যেই বলুক না কেন, বললেই তো ধরবে না! অভিষেকের গ্রেফতারি-মন্তব্য়কে চ্য়ালেঞ্জ সৌগতর?
ABP Ananda | 16 Sep 2023 01:08 PM (IST)

বুধবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর, নারদকাণ্ডে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, তৃণমূলের সবাইকে গ্রেফতার করা হোক। শুরু হোক শুভেন্দু অধিকারীকে দিয়ে। বিজেপিতে গেছেন বলে শুভেন্দুর বিরুদ্ধে এজেন্সি ব্য়বস্থা নেয় না বলেও সরব হন তিনি। আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই মন্তব্য় নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যিনি নিজেও নারদকাণ্ডে অভিযুক্ত!