Recruitment scam: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে হাজির সায়নীর | ABP Ananda LIVE
ABP Ananda | 30 Jun 2023 02:44 PM (IST)

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে হাজির সায়নী ঘোষ । সকাল ১১.২২ মিনিটে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন সায়নী ঘোষ . জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতেই একটি ৪ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর. আজ সায়নী ঘোষকে তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি, আইটি রিটার্নের কপি এবং সম্পত্তির হিসেব আনতে বলা হয়েছে, সূত্রের খবর, তদন্তকারীরা জানতে চান, সায়নীর সঙ্গে কুন্তলের কী যোগ? তাঁর সম্পত্তির উৎসই বা কী?