SC commission: কীভাবে মৃত্যু হয়েছে বিজেপি নেতার? জানতে ঘটনাস্থলে এসসিএসটি কমিশন | ABP Ananda LIVE
ABP Ananda | 27 May 2023 10:30 PM (IST)

নদিয়ার হাঁসখালিতে কীভাবে মৃত্যু হয়েছে বিজেপি নেতার? জানতে ঘটনাস্থল ও বিজেপি নেতার বাড়িতে গেলেন এসসিএসটি কমিশনের ভাইস চেয়ারম্য়ান। তিনি বললেন, সত্যকে চাপা দেওয়ার চেষ্টা হলে সিবিআই তদন্ত হবে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার। মৃত্যু হলেই দায় চাপানোর চেষ্টা, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে তৃণমূল।