Weather Update: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা |ABPAnandaLIVE
ABP Ananda | 23 Sep 2023 12:16 PM (IST)

Weather Weather: দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা । তার জেরেই দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টির স্পেল। তবে রবিবার থেকে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি