SSC: অতিরিক্ত শূন্যপদে নিয়োগের আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত কমিশনের
ABP Ananda | 18 Nov 2022 12:49 PM (IST)

আদালতের প্রশ্নের মুখে পিছু হটল স্কুল সার্ভিস কমিশন। আদালতের প্রশ্নের মুখে অবস্থান বদল কমিশনের। বাতিল হওয়া প্রার্থীদের অতিরিক্ত শূন্যপদে নিয়োগের আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত। কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত নির্দেশিকা এসেছে, জানালেন কমিশনের আইনজীবী। রাজ্যের তৈরি শূন্যপদে চাকরি বাতিল হওয়া ব্যক্তিদের নিয়োগের আবেদন করে কমিশন। কমিশনের অবস্থানের উল্টো পথে হেঁটে রাজ্য জানিয়ে দেয় তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে। কমিশনের বিরুদ্ধে কী পদক্ষেপ? আজই জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।