Lok Sabha Election: লোকসভা ভোটের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি! কতদিন বন্ধ থাকবে এ রাজ্যের বিদ্যালয়গুলি?
লোকসভা ভোটের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি। ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুলে। ১৯ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে লোকসভা ভোটের প্রথম দফা। প্রথম দফার জন্য ১৬ থেকে ২০ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ। দ্বিতীয় দফার জন্য ২৪ থেকে ২৭ এপ্রিল দার্জিলি, কালিম্পং, দুই দিনাজপুরে স্কুল বন্ধ। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।