Sealdah: শিয়ালদায় যুবককে গুলি, দুজনকে জিজ্ঞাসাবাদ পুলিশের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: শিয়ালদায় গুলিকাণ্ডে দুজনকে জিজ্ঞাসাবাদ পুলিশের। হামলাকারীদের একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কেন ইমরানের উপর হামলা? জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুরোনো কোন শত্রুতার জেরেই হামলা বলে সন্দেহ তদন্তকারীদের। হামলাকারীদের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল বলে দাবি আহতের পরিবারের পক্ষে দাবি করা হয়েছে। 

আরও খবর..

কল্যাণীতে বিবাহিতা তরুণীকে গণধর্ষণের অভিযোগ। কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ
। ধৃতরা সবাই উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম

দিকে দিকে বিক্ষোভ, আবাস নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নর। আবাসের তালিকা থেকে বাদ যাওয়া নাম, ফের খতিয়ে দেখার নির্দেশ।বাদ যাওয়া নামের তালিকা যাচাই করবে জেলা প্রশাসন। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা যাচাইয়ের নির্দেশ নবান্নর। কোনও যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না যান, জেলা প্রশাসনকে নির্দেশ নবান্নর

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola