Jobseekers Protest: ফের চাকরির দাবিতে পথে, শিয়ালদায় জমায়েত পুলিশের চাকরিপ্রার্থীদের
ABP Ananda | 31 Aug 2026 04:12 PM (IST)

ABP Ananda LIVE : ফের চাকরির দাবিতে পথে, শিয়ালদায় জমায়েত পুলিশের চাকরিপ্রার্থীদের । কনস্টেবল নিয়োগের জন্য ২ বছর আগে পরীক্ষা, এখনও নিয়োগ হয়নি। পুজোর আগে নিয়োগের দাবিতে প্রতিবাদ মিছিলে চাকরিপ্রার্থীরা । শিয়ালদা স্টেশন চত্বর থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।
আরও খবর...
ফের অশান্ত পশ্চিম এশিয়ায়! আমেরিকা বনাম ইরানের সংঘর্ষে উত্তপ্ত এলাকা
এক মাসের শান্তি, ফের অশান্ত পশ্চিম এশিয়া। আমেরিকা বনাম ইরানের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। ইরানের উপর হামলায় টার্গেট রকেট লঞ্চার, দাবি আমেরিকার। হরমুজে হামলার ছক ছিল তেহরানের, দাবি ওয়াশিংটনের। হামলায় নিহত ইরানের সেনা ও সাধারণ নাগরিক, দাবি তেহরানের। পাল্টা জর্ডানের আমেরিকার জোড়া সেনাঘাঁটিতে হামলা ইরানের। হামলায় আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি, দাবি ইরানের। পশ্চিম এশিয়া অশান্ত হতেই আন্তর্জাতিক বাজারে চড়তে শুরু করল তেলের দাম। গতকালই ২ শতাংশ দাম বেড়েছে অপরিশোধিত তেলের।