Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে দুরন্ত মোল্লার বাড়িতে দ্বিতীয়বার নোটিস। ABP Ananda Live
ABP Ananda | 13 Mar 2024 08:26 PM (IST)

West Bengal News: ইডির (ED) ওপর হামলাকাণ্ডে ফের সন্দেশখালিতে (Sandeshkhali) সিবিআই (CBI)। শেখ শাহজাহানের ভাই আলমগীরের বাড়িতে সিবিআই। কাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়ে বাড়িতে নোটিস। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মাফুজার মোল্লার বাড়িতেও নোটিস। মাফুজার মোল্লাকে কাল সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ। পঞ্চায়েত সদস্যার স্বামী আব্দুল আলিম মোল্লাকে সিবিআই তলব। হাজিরার নির্দেশ দিয়ে বাড়িতে নোটিস সিবিআইয়ের। আবু হোসেন মোল্লা ওরফে দুরন্ত মোল্লার বাড়িতে দ্বিতীয়বার নোটিস। ABP Ananda Live