Security Breach in Lok Sabha:ভিজিটর পাস দিয়েছিলেন BJP সাংসদ, কেন বহিষ্কার নয়? প্রশ্ন শশী পাঁজার
ABP Ananda | 13 Dec 2023 04:15 PM (IST)

লগ ইন আইডি শেয়ার করার অভিযোগে বিঘ্নিত হয়েছে জাতীয় নিরাপত্তা। সেইজন্য মহুয়া মৈত্রকে বহিষ্কার করেছে সংসদ। আজকের ঘটনাতেও বিঘ্নিত হয়েছে জাতীয় নিরাপত্তা। সংসদের ভিতর যে দুজন ঢুকে পড়েছিল, তাদের ভিজিটর পাস দিয়েছিলেন বিজেপি সাংসদ। কেন সেই বিজেপি সাংসদকে বহিষ্কার করা হবে না ? প্রশ্ন তৃণমূল বিধায়ক শশী পাঁজার।