Hanuman Jayanti:রাস্তার ধারে ব্যারিকেড, হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে হাওড়ায় জোরদার পুলিশি নিরাপত্তা। Bangla News

হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে হাওড়ায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তার ধারে ব্যারিকেড দেওয়ার পাশাপাশি নিরাপত্তা দেখভাল করতে উপস্থিত রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও, বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে র‍্যাফ। সকালে ঘুসুড়ি থেকে হনুমান জয়ন্তীর মিছিল জিটি রোড ধরে সালকিয়া পৌঁছয়। সেখান থেকে বাঁধাঘাট, হাওড়া ব্রিজ হয়ে কলকাতার বড়বাজারে যাবে এই শোভাযাত্রা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola