Senco Gold Dacoity:রানিগঞ্জে ভরদুপুরে ভয়াবহ ডাকাতি,ফের টার্গেট সেনকো গোল্ড,পুলিশের সঙ্গে গুলির লড়াই
ABP Ananda | 09 Jun 2024 05:20 PM (IST)

ABP Ananda Live: রানাঘাটের কায়দায় রানিগঞ্জে (Ranjigaunj)ভরদুপুরে ডাকাতি। ফের টার্গেট সেনকো গোল্ডের শোরুম। পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলির লড়াই। গুলি ছুড়তে ছুড়তে পালাল দুষ্কৃতীরা। ভোট মিটতে কসবায় এবার তৃণমূল বনাম তৃণমূল! ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকায় তৃণমূল কর্মীদেরই মারধর! কেন বেশি ভোট পেয়েছে বিজেপি, প্রশ্ন তুলে মারধরের অভিযোগ। কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ দলেরই একাংশের কাউন্সিলরের অনুগামীদের মারধরের অভিযোগ তুললেন কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশ।তাঁদের দাবি, লোকসভা ভোটে এই ওয়ার্ডে বিজেপি এগিয়ে। তৃণমূল কর্মীদের অভিযোগ, কেন বিজেপি বেশি ভোট পেয়েছে, সেই প্রশ্ন তুলে গতকাল রাতে তাঁদের ওপর চড়াও হয়ে মারধর করেন ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীরা।