Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ড নিয়ে এবার সামনে এল চাঞ্চল্য়কর তথ্য় | ABP Ananda Live
ABP Ananda | 03 Nov 2023 10:07 AM (IST)

Kalyan Banerjee: রেশন দুর্নীতিকাণ্ড নিয়ে এবার সামনে এল চাঞ্চল্য়কর তথ্য়! আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে খাদ্য় দফতরের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন, তৃণমূলেরই সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। হাইকোর্টে দাঁড়িয়ে সিবিআই তদন্ত অবধি চেয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, খাদ্য় ও খাদ্য় সরবরাহ দফতরের কয়েকজন অফিসারের জন্য় নৈরাজ্য় চলছে। অবিলম্বে সিবিআইয়ের মতো কোনও স্বাধীন সংস্থাকে দিয়ে ওই বিভাগের কাজকর্মের তদন্ত করা উচিত। কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের মতো বর্ষীয়ান আইনজীবী সাংসদ, দুর্নীতির অভিযোগ এবং সিবিআই তদন্তের দাবি তোলা সত্ত্বেও, সিবিআই তদন্ত তো দূরের কথা, সেরকম কড়া কোনও ব্য়বস্থাই নেয়নি রাজ্য় সরকার।