North Dinajpur News: পাঞ্জিপাড়ার পঞ্চায়েত প্রধান খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ABP Ananda Live

North Dinajpur News: 'জমি মাফিয়াদের বাধা দেওয়াতেই খুন পাঞ্জিপাড়ার (Panjipara) পঞ্চায়েত প্রধান'। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, দাবি ইসলামপুর (Islampur)পুলিশ জেলার এসপি-র (SP)। ২০ সেপ্টেম্বর প্রকাশ্যে গুলি করে খুন করা হয় পাঞ্জিপাড়ার পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহিকে। খুনের ৭ দিনের মাথায় শ্যুটার মহম্মদ আলি সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ 'উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলি'। 'বিহারের (Bihar) কিষাণগঞ্জে তল্লাশি চালিয়ে একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ'। খুনের মাস্টারমাইন্ড মহম্মদ মুস্তাফা এখনও ফেরার, দাবি পুলিশ সুপারের। সুধা নদীর জমি বেআইনি ভাবে বিক্রির প্রতিবাদ করায় মহম্মদ রাহিকে খুন: এসপি। ঘটনায় জড়িত থাকার সন্দেহে আগেই কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola