Shantanu Banerjee : শান্তনুর বাজেয়াপ্ত করা দুটি মোবাইলে নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য, আজ ফের আদালতে পেশ

নিয়োগ দুর্নীতি মামলায় হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) আজ ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করবে ইডি। শান্তনু বন্দ্যোপাধ্য়ায় এবং তাঁর আত্মীয়দের নামে কী সম্পত্তি আছে রেজিস্ট্রি অফিসের কাছে জানতে চাইল ইডি। শান্তনুর প্যান নম্বর এবং নাম দিয়ে রেজিস্ট্রি অফিসে জানতে চাওয়া হয়েছে।শান্তনু কোনও তথ্য গোপন করছেন কিনা সেটা জানতেই এই উদ্যোগ বলে খবর ইডি সূত্রে। শান্তনুর বাজেয়াপ্ত করা দুটি মোবাইল থেকেও মিলেছে নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য। একাধিক ব্যক্তির সঙ্গে নিয়োগ সংক্রান্ত বিষয়ে চ্যাট করেছেন শান্তনু। মোবাইলের গ্যালারিতেও মিলেছে নিয়োগ সংক্রান্ত তথ্য এবং সম্পত্তির হদিশ। এই তথ্যগুলি সামনে রেখেই আজ শান্তনুকে জেরা করা হবে বলে ইডি সূত্রে খবর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola