TMC: পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন একাধিক তৃণমূল নেতা | Bangla News
পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন একাধিক তৃণমূল নেতা। তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগের কথা জানান যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব দাস ও তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি সৌমিত্র কর্মকার-সহ বেশ কয়েকজন। বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের অভিযোগ, নেতৃত্বের কোন্দলের প্রভাব পড়ছে বুথ স্তরে। কাজ করতে সমস্যা হচ্ছে বলেই পদত্যাগ। গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। কোন্দলেই শেষ হবে শাসকদল, কটাক্ষ বিজেপির।
Tags :
Bangla News Bangla News Live Panchayat Election Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Coochbehar ABP Ananda Bengali News