TMC: কোচবিহারে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন একঝাঁক তৃণমূল নেতা-কর্মী। ABP Ananda Live
ABP Ananda | 11 May 2023 07:08 PM (IST)

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার পর ফের তৃণমূলে ভাঙন। খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর কেন্দ্র ভেটাগুড়িতে বিজেপিতে নাম লেখালেন একঝাঁক তৃণমূল নেতা-কর্মী। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ। ভেটাগুড়ির গ্রামে গ্রামে জনসংযোগ যাত্রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে একাধিক বুথে তৃণমূল ছেলে বিজেপিতে যোগদান। ভয় দেখিয়ে দলত্যাগ করানো হয়েছে, দাবি তৃণমূল নেতৃত্বের।২৫ এপ্রিল কোচবিহারের দিনহাটা থেকে নবজোয়ার যাত্রা শুরু করেন অভিষেক। ৩০ এপ্রিল, ভেটাগুড়ি, ৩ মে গোসানিমারির পর ফের ভাঙন তৃণমূলে