West Bengal News: দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ, স্কুলের সময় বদলের পরামর্শ সরকারের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ । স্কুলের সময় বদলের পরামর্শ সরকারের । 'পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে' । 'সময় পরিবর্তন করলেও পঠনপাঠন ও মিড ডে মিল পরিষেবা অব্যাহত রাখতে হবে' । প্রাথমিক ও মধ্য শিক্ষা পর্ষদকে পরামর্শ দিল সরকার
সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রেই বিধি কার্যকর হবে 

দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহে বিরতি নেই। এই আবহে স্কুলের সময় বদলের পরামর্শ সরকারের। রাজ্য সরকারের তরফে প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদকে এই পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। তবে সময় পরিবর্তন হলে পঠনপাঠন এহবং মিড ডে মিল পরিষেবা অব্যাহত থাকবে। সরকার এবং সরকারি সাহায্য়প্রাপ্ত সব স্কুলের ক্ষেত্রেই এই বিধি কার্যকর হবে বলে জানিয়েছে রাজ্য। (School Timings Change)

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola