Samik Bhattachriya: রাহুল গাঁধীকে সরাসরি কটাক্ষ শমীক ভট্টাচার্যর। ABP Ananda Live
ABP Ananda | 31 Mar 2024 10:34 PM (IST)

West Bengal News: বাংলায় একলা চলোর বার্তা দিয়ে ফের সিপিএম-কংগ্রেসকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আর অন্যদিকে, আজই দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে রামলীলা ময়দানে একমঞ্চে দেখা গেল ইন্ডিয়া জোটের শরিকদের। সেখানে এক সারিতে দেখা গেল সনিয়া, রাহুল, প্রিয়ঙ্কা গাঁধীদের সঙ্গে বসে আছেন সীতারাম ইয়েচুরি, ডেরেক'ও ব্রায়েনরা। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে ফের রাহুল গান্ধী ও অন্যদের মুখে শোনা গেল একজোট হওয়ার বার্তা। অন্যদিকে এই প্রেক্ষিতে রাহুল গাঁধীকে আক্রমণ শমীক ভট্টাচার্যর (Samik Bhattachariya)। ABP Ananda Live