Ration Scam: ২০ হাজার কোটি টাকা লেনদেন, শঙ্কর আঢ্যর ৪ ঠিকানায় ইডির হানা। ABP Ananda LIVE

ED: 'শঙ্করের ফরেক্স কোম্পানির মাধ্যমে অন্তত ২০ হাজার কোটি টাকা লেনদেন। যার মধ্যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরই ৯ থেকে ১০ হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে। বাংলাদেশ হয়ে দুবাইতে পাঠানো হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর প্রায় ২ হাজার কোটি টাকা', আদালতে বিস্ফোরক দাবি করে ইডি। ১৩ নম্বর মার্কুইজ স্ট্রিটে শঙ্কর আঢ্যর আত্মীয়র ফ্ল্যাটেও ইডি। তালা ভেঙে তল্লাশি চলছে ফ্ল্যাটে। সল্টলেক সেক্টর ফাইভে শঙ্কর আঢ্যর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও হানা। শঙ্কর আঢ্যর মাধ্যমেই দুর্নীতির টাকা পাচার করেছেন মন্ত্রী জ্যোতিপ্রিয়, দাবি ইডির। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola