West Bengal Election 2021: শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে শঙ্কর ঘোষকে প্রার্থী করল বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Mar 2021 08:50 PM (IST)

সম্প্রতি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শিলিগুড়ির প্রাক্তন বাম নেতা শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। এবার সেই শঙ্করকেই শিলিগুড়ি আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করল বিজেপি। যদিও এই বিষয়ে মন্তব্য করতে চাননি শিলিগুড়ির অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। যদিও বিজেপির এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন শিলিগুড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র।