Shankudeb Panda: নুসরত প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি শঙ্কুদেবের

প্রবীণদের টাকা লুঠ হয়েছে, নুসরত জাহানের গ্রেফতারির দাবি বিজেপির 'এটাই প্রতারণার ছক, টাকা তুলব, সংস্থা থেকে ইস্তফা দেব, এভাবেই প্রতারণা। চেক, আরটিজিএস নম্বর দিয়ে টাকা তোলার বিস্ফোরক অভিযোগ বিজেপির । নুসরতের বিরুদ্ধে কোটি কোটি প্রতারণার বিস্ফোরক অভিযোগ শঙ্কুদেব পণ্ডার। সাইফন করে প্রতারণার টাকা নুসরতের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। 'অভিযোগ মিথ্যে হলে, কেন আদালতে যাচ্ছেন না বসিরহাটের তৃণমূল সাংসদ? নুসরতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে, আড়াল করছে পুলিশ। এখন বলছেন ঋণ নিয়েছে, নিজের সংস্থা থেকেই ঋণ নিয়েছেন! মামলা না করার জন্য অভিযোগকারীদের উপরেই চাপ তৈরি করা হচ্ছে। কেন নথি দেখাতে পারলেন না? কে ঋণ মঞ্জুর করল? কোথায় সিদ্ধান্ত হয়েছে? নুসরত প্রভাবশালী বলেই অভিযোগকারীরা টাকা ফেরত পাচ্ছেন না। নিউটাউনে বাড়ি করার কথা বলা হয়েছিল, পিএফ থেকে টাকা তুলে দিয়েছেন প্রবীণরা। তৃণমূল কংগ্রেসের ভোটাররাও প্রতারিত হয়েছেন', দাবি শঙ্কুদেব পণ্ডার

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola